Branch Accountant
Full time
Accounting / Finance
Posted 13 hours ago
· 4 views
Job Overview
Vacancies
1 position
Employment Type
Full time
Category
Accounting / Finance
Gender
Not specified
Age
At most 35 years
Job Location
Mymensingh
Salary
৳ 18,600–20,600
Education
Bachelor / Graduation
Job Responsibilities
১. নগদ ও ব্যাংক লেনদেন পরিচালনা
- শাখার নগদ অর্থ নিরাপদে সংরক্ষণ এবং দৈনিক আদায় গ্রহণ ও হিসাবভুক্ত করা।
- ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত, ব্যাংকে টাকা জমা ও উত্তোলনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা।
- ব্যাংক লেনদেনের কাগজপত্র ও ভাউচার প্রস্তুত এবং সংরক্ষণ করা।
- নিয়মিত ব্যাংক হিসাব মিলিয়ে দেখা এবং প্রধান কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে শাখার নগদ ও ব্যাংক ব্যালেন্স ঠিক রাখা।
২. হিসাব সংরক্ষণ ও মিলকরণ
- দৈনিক আদায়, বকেয়া, ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত, আয় ও ব্যয়ের সঠিক হিসাব রাখা।
- ক্যাশবুক, লেজার, পেটি ক্যাশ রেজিস্টার এবং প্রয়োজনীয় অন্যান্য হিসাবের রেকর্ড হালনাগাদ করা।
- দৈনিক লেনদেনের হিসাব, নগদ ব্যালেন্স ও সংশ্লিষ্ট রেকর্ড মিলিয়ে দেখা।
- হিসাবের কোনো অমিল বা ভুল দেখা গেলে তা যাচাই করে যথাযথ কর্তৃপক্ষকে জানানো।
৩. আর্থিক প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণ
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
- আয়-ব্যয়ের বিবরণী, ব্যালেন্স শিট, নগদ প্রবাহ বিবরণী এবং প্রয়োজনীয় অন্যান্য প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
- MRA, PKSF ও প্রধান কার্যালয়ের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য ও প্রতিবেদন সময়মতো সরবরাহ করা।
- শাখার আর্থিক তথ্য বিশ্লেষণ করে ঝুঁকি, অস্বাভাবিকতা বা সম্ভাব্য সমস্যা শনাক্ত করে কর্তৃপক্ষকে জানানো।
- আর্থিক পরিকল্পনা, পূর্বাভাস এবং হিসাবসংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে সহায়তা করা।
৪. ঋণ ও সঞ্চয়ের নথিপত্র যাচাই
- ঋণ বিতরণ ও সঞ্চয় ফেরতের নথি সঠিক, সম্পূর্ণ এবং নিয়ম অনুযায়ী সংরক্ষিত আছে কি না যাচাই করা।
- ঋণের কিস্তি, আদায়যোগ্য অর্থ, আদায় ও বকেয়ার হিসাব মিলিয়ে দেখা।
- ঋণ বিতরণ ও আদায়ের সময়সূচি তৈরিতে সংশ্লিষ্ট কর্মীদের সহায়তা করা।
- প্রয়োজনীয় রেজিস্টার, ভাউচার ও হিসাবের নথি যথাযথভাবে পূরণ ও সংরক্ষণ করা।
৫. শাখার কার্যক্রমে সহায়তা
- বকেয়া আদায়ের তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় হিসাবসংক্রান্ত সহায়তা দেওয়া।
- শাখার সমিতি ও কর্মীভিত্তিক হিসাব নিরীক্ষা এবং ব্যালেন্স যাচাইয়ে সহযোগিতা করা।
- গ্রাহকদের হিসাবসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া এবং অভিযোগ পেশাদারভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা।
- শাখার হিসাব, নথিপত্র ও প্রতিবেদন যথাসময়ে প্রধান কার্যালয়ে পাঠানো।
৬. পেশাগত আচরণ ও গোপনীয়তা
- আর্থিক লেনদেনে সততা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা।
- গ্রাহক ও প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
- প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা, কর্মপদ্ধতি ও নির্দেশনা অনুসরণ করা।
Requirements
- Age At most 35 years
- হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে BBA/BCom অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
- সিজিপিএ ২.০০/৪.০০।
- মাইক্রোসফ্ট অফিসে দক্ষ হতে হবে(বিশেষত মাইক্রোসফট এক্সেলে)।
- বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা।
- সুক্ষ্ম পর্যবেক্ষণ এবং অনুধাবন দক্ষতা।
- ভালো রিপোর্টিং এবং বুঝানোর দক্ষতা।
Educational Requirement
- Bachelor of Commerce (BCom)
- Bachelor of Commerce (Pass)
- Bachelor of Business Administration (BBA)
- Bachelor/Honors
Benefits & Facilities
- Provident fund,Gratuity,Weekly 2 holidays,Performance bonus
- Salary Review: Yearly
- Festival Bonus: 2
- শিক্ষানবীশ কাল ১-৩ মাসঃ ১২ হাজার টাকা।
- স্থায়ীকরণের পর,বেতন সর্বসাকুল্যে ১৮,৬০০-২০,৬০০ টাকা।বোনাস: বেতনের সাথে বছরে ২টি উৎসব বোনাস (বেসিকের সমান),১টি বৈশাখী বোনাস (বেসিকের ২০%), জুলাই মাসে অর্জিত ছুটির উপর বোনাস এবং রমজানে ইফতার বিল।
- অন্যান্য সুবিধা:
- প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে একক আবাসন প্রদান করা হয়।
- নিজস্ব বাহন (সাইকেল/ই-বাইক/স্কুটি/মটরসাইকেল) থাকা বাধ্যতামূলক। বাহনের মেরামত বিল দেয়া হবে। নিজস্ব মটরসাইকেল থাকলে জ্বালানি বিল প্রদান করা হবে।
- চাকরি বিধিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়িটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
- অভিভাবক কর্তৃক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, সিকিউরিটি চেকসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক।
- ১২ হাজার টাকা জামানত প্রদন করতে হবে। যা ফাইনাল পেমেন্ট এর সাথে ফেরতযোগ্য। চাকরির মেয়াদ ১ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে ট্রেনিং ফি বাবদ কর্তন করা হবে।
Apply for this Job
You need to be logged in to apply for this job.
Login to Apply