Driver (ড্রাইভার)

Full time Transport / Logistics
Posted 23 hours ago · 2 views
Application Deadline: 07 November, 2026

Job Overview

Vacancies
1 position
Employment Type  
Full time
Category
Transport / Logistics
Industry
Construction & Real Estate
Gender
Not specified
Age
Na
Job Location
Anywhere in Bangladesh
Salary
Negotiable

Job Responsibilities

পদের সংক্ষিপ্ত বিবরণ

Driver হিসেবে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, প্রয়োজনীয় equipment, documents ও অন্যান্য মালামাল নিরাপদে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। গাড়ি নিরাপদ ও সঠিকভাবে পরিচালনার পাশাপাশি গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

কর্মস্থল: কোম্পানির অফিস, client site, industrial plant, project location এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে কাজ করতে হতে পারে।

কাজের ধরন: Full-time / Site-based

মূল দায়িত্বেরসারাংশ

Driver-এর প্রধান দায়িত্ব হলো কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় equipment/documents নিরাপদে পরিবহন করা, গাড়ি ভালো অবস্থায় রাখা এবং সকল ট্রাফিক ও কোম্পানির নিরাপত্তা নীতিমালা মেনে দায়িত্ব পালন করা।

প্রধান দায়িত্বসমূহ

  • কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে নির্ধারিত গন্তব্যে যাতায়াতে সহযোগিতা করা।
  • প্রয়োজন অনুযায়ী কোম্পানির equipment, documents, tools ও অন্যান্য মালামাল পরিবহন করা।
  • অফিস, client site, industrial project এবং অন্যান্য নির্ধারিত স্থানে সময়মতো যাতায়াত নিশ্চিত করা।
  • গাড়ি নিরাপদ, পরিষ্কার ও ভালো অবস্থায় রাখা।
  • প্রতিদিন গাড়ির তেল, পানি, tyre, brake, battery ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করা।
  • গাড়ির নিয়মিত servicing ও maintenance-এর প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানানো।
  • গাড়ির registration, insurance, fitness ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করা।
  • ট্রাফিক আইন ও কোম্পানির safety policy কঠোরভাবে মেনে গাড়ি চালানো।
  • যাত্রাপথে নিরাপত্তা ও সময়ানুবর্তিতা বজায় রাখা।
  • প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অফিসিয়াল কাজ ও document delivery-তে সহযোগিতা করা।
  • গাড়িতে কোনো mechanical সমস্যা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা।
  • গাড়ির fuel consumption ও প্রয়োজনীয় travel record সংরক্ষণ করা।
  • Management কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

Requirements

প্রয়োজনীয় দক্ষতাও যোগ্যতা
  • নিরাপদ ও দক্ষভাবে গাড়ি চালানোর সক্ষমতা।
  • বাংলাদেশের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে ভালো ধারণা।
  • ঢাকা শহরসহ প্রয়োজনীয় এলাকায় রাস্তা ও route সম্পর্কে ভালো ধারণা থাকলে অগ্রাধিকার।
  • Basic vehicle maintenance সম্পর্কে ধারণা।
  • সময়ানুবর্তী, দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।
  • Client ও company personnel-এর সঙ্গে ভালো ব্যবহার ও communication skill থাকতে হবে।
  • দীর্ঘ সময় গাড়ি চালানো এবং প্রয়োজন অনুযায়ী site-based কাজ করার সক্ষমতা।
  • জরুরি পরিস্থিতিতে দ্রুত ও দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
অভিজ্ঞতা
  • Professional Driver হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • Company/Corporate Driver অথবা Project/Site Driver হিসেবে অভিজ্ঞতা থাকলে বিশেষ সুবিধা।
  • সংশ্লিষ্ট vehicle চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Educational Requirement

  • ন্যূনতম SSC/সমমান শিক্ষাগত যোগ্যতা।
  • বৈধ ও সংশ্লিষ্ট শ্রেণির Driving License থাকতে হবে।

Benefits & Facilities

    অন্যান্য সুবিধাদি: কোম্পানির নীতিমালা অনুযায়ী আবাসন সুবিধা প্রদান করা হবে (অথবা এ বিষয়ে আলোচনা করা হবে)।

Apply for this Job

Driver (ড্রাইভার)
A-Star Testing & Inspection (BD) Pte Ltd. · Deadline Nov 07