সহকারী শিক্ষক / Assistant Teacher
Full time
Education / Teaching
Posted 11 hours ago
· 10 views
Job Overview
Vacancies
4 positions
Employment Type
Full time
Category
Education / Teaching
Gender
Not specified
Age
At most 32 years
Job Location
Chattogram (Agrabad)
Salary
Negotiable
Education
Bachelor / Graduation
Job Responsibilities
Context:
- বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম এ প্রাথমিক শাখার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
- পত্রিকায় প্রকাশিতঃ দেশ রূপান্তর (প্রথম-সংস্করণ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, https://share.google/8zwvutvDRVACfZiVp) ও The Daily Star পত্রিকায় ১০ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত"
Requirements
- Age At most 32 years
Educational Requirement
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছরের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
- শিক্ষা জীবনের কোন পর্যায়ে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।
Benefits & Facilities
- বেতন ও গ্রেড এবং অন্যান্য সুবিধাদি:
- বিএড/বিপিএড/পিটিআই ডিগ্রী থাকলে ১২তম গ্রেড এবং বিএড/বিপিএড/পিটিআই ডিগ্রী না থাকলে ১৩ তম গ্রেড।
- সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি (বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, উৎসব ভাতা, বৈশাখি ভাতা, পিএফ, গ্র্যাচুইটি) এবং প্রতিষ্ঠান কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্যান্য ভাতাদি।
How to Apply
শর্তাবলী:১) প্রার্থীকে জীবন-বৃত্তান্ত, ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আগামী ০৩/১২/২০২৬ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে সভাপতি, বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম এর নিকট পৌছাতে হবে। শুধুমাত্র স্ব-হস্তে লিখিত আবেদনপত্রের PDF কপি bbchs.agr.ctg@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে হবে এবং recruit.hrd@bb.org.bd ঠিকানায় cc প্রদান করতে হবে।২) আবেদনপত্রের সাথে `প্রধান শিক্ষক, বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম` বরাবর ২০০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।৩) আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর এবং ই-মেইল উল্লেখ করতে হবে।৪) আবেদনপত্র যাচাই বাছাইপূর্বক প্রাথমিকভাবে উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৮/১২/২০২৬ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম এ গ্রহণ করা হবে। একই তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমোন্সট্রেশন ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার পূর্বে প্রার্থীর সকল মূল সনদপত্র ও দলিলাদি প্রদর্শন করতে হবে।৫) প্রাথমিকভাবে উপযুক্ত প্রার্থীদেরকে তাঁদের আবেদনপত্রে উল্লেখকৃত ই-মেইলে এবং মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। পরীক্ষার দিন পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার কেন্দ্র হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।৬) নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের প্রাথমিকভাবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চুক্তিকালীন চাকরি সন্তোষজনকভাবে সমাপনান্তে প্রার্থীকে চাকরিতে নিয়মিত করার বিষয়ে বিবেচনা করা হবে।৭) আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।৮) অসত্য ও অসম্পূর্ণ তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।৯) এ নিয়োগ বিজ্ঞপ্তি কোন প্রার্থীকে চাকরির নিশ্চয়তা প্রদান করে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।১০) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।স্বাক্ষরিত/-সভাপতিবিদ্যালয় পরিচালনা কমিটিবাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়আগ্রাবাদ, চট্টগ্রাম।
Apply for this Job
You need to be logged in to apply for this job.
Login to Apply