এলাকা ব্যবস্থাপক

Full time NGO / Development
Posted 1 hour ago · 3 views
Application Deadline: 16 November, 2026

Job Overview

Vacancies
2 positions
Employment Type  
Full time
Category
NGO / Development
Industry
NGO / Development
Gender
Not specified
Age
At most 45 years
Job Location
Bandarban, Chattogram, Cox`s Bazar
Salary
৳ 48,000–50,000
Experience
At least 1 year
Education
Master / Post-Graduation

Job Responsibilities

কর্মসূচি/প্রকল্পের নাম: ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচি

পদের নাম: এলাকা ব্যবস্থাপক।                                                        

পদের সংখ্যা: ২ জন।

তত্ত্বাবধায়ক: পরিচালক-প্রোগ্রাম।

এলাকা ব্যবস্থাপক (Area Manager) পদের পটভূমি (Job Context/Background) :

এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচীর আওতাধীন একাধিক শাখার সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় এবং কর্মসম্পাদনের মান নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। তিনি শাখা ব্যবস্থাপকদের কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান, ঋণ ও সঞ্চয় কার্যক্রমের গুণগত মান বজায় রাখা, আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেবেন। এছাড়াও, প্রতিষ্ঠান ও পিকেএসএফ-এর নীতিমালা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, মানবসম্পদ উন্নয়ন, পর্যবেক্ষণ ও অনুসরণ কার্যক্রম পরিচালনা এবং অংশীজনদের সঙ্গে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে কর্মসূচির সাফল্য ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দায়িত্ব ও কর্তব্য:

  • পরিচালক-প্রোগ্রাম এর সাথে একত্রে শাখা ভিত্তিক এলাকার বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা এবং তা নিশ্চিত করা;
  • এলাকার সার্বিক মনিটরিং, তদারকি এবং সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত শাখা ব্যবস্থাপক/কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রদান করা;
  • এলাকা পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা;
  • শাখা ব্যবস্থাপক/কর্মীদের সাথে নিয়ে সপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা;
  • সফট্ওয়্যারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করে তা সময়মত যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;
  • কর্মএলাকার সুবিধাভোগী সদস্য, কর্মরত বিভিন্ন এনজিও, সিবিআই ও স্থানীয় সরকারের বিভিন্ন সদস্যদের সাথে সু-সম্পর্ক স্থাপন করা ও বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা;
  • বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় মাসিক টার্গেট নির্ধারণ করা;
  • সংশ্লিষ্ট এলাকার বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান করা, মাসিক নিরীক্ষায় সহায়তা করা;
  • কঠোরভাবে এলাকার সমস্ত রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা;
  • এলাকার মাসিক বাজেট প্রস্তুত করা;
  • নিয়মিত দল পরিদর্শন ও রেকর্ড সংরক্ষণ করা, ফিল্ড পরিদর্শন বহিতে অগ্রগতি লিপিবদ্ধ করা;
  • বিনিয়োগ প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে বিনিয়োগ নিশ্চিত করা;
  • কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী বিনিয়োগকারীদের নিকট থেকে বিনিয়োগের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
  • প্রকল্প বাস্তবায়নে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ;
  • দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসন করা এবং মাঠ পর্যায়ের অভ্যন্তরীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা;
  • কর্মসূচি ও কর্মী মূল্যায়নপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা;
  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
  • এলাকার দৈনন্দিন কাজের অগ্রগতি সংশ্লিষ্ট সহকারী পরিচালকের নিকট রিপোর্ট করা;
  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা;
  • সংস্থার পিএসইএ পলিসি, জেন্ডার পলিসি, সেইফগার্ডিং পলিসি, কোড অব কন্ডাক্ট এবং অন্যান্য পলিসি মেনে চলা।
  • সুরক্ষা এবং PSEA: সুরক্ষা ও PSEA নীতি বাস্তবায়ন এবং প্রোগ্রামের উদ্দেশ্যগুলি পূরণ করতে, এটা নিশ্চিত করতে হবে যে, দলের সদস্যরা যে কোন ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষিত । একটি নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য সুরক্ষা ও শিশু সুরক্ষা সম্পর্কে সহায়তা, নির্দেশনা এবং জ্ঞান একটি প্রধান উৎস হিসেবে কাজ করে । প্রতিটি পদক্ষেপে যেন সুরক্ষা মাণগুলি ব্যবহার করা হয় তা নিশ্চিত করার জন্য দলের সদস্যদের উচিৎ সুরক্ষা নীতির উদ্বেগগুলিকে রক্ষা করার অনুশীলন, পরামর্শ দেওয়া এবং মেনে চলা|  

কর্মএলাকা:

  • কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং বান্দরবান জেলার সদর উপজেলা ।

চাকরির ধরণ:

  • ফুল টাইম।

বি.দ্র. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত বাবদ ১৫,০০০ (পনের হাজার) টাকা টাকা জমা প্রদান করতে হবে, যা চাকরি শেষে ফেরতযোগ্য [ সেক্ষেত্রে চাকরির সময়কাল অবশ্যেই ৬ (ছয়) মাস হতে হবে]। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Requirements

  • Age At most 45 years

অভিজ্ঞতা:

  • ১ থেকে ৪ বছর। সংশ্লিষ্ট পদে অনভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই।

বয়স:

  • সর্বোচ্চ ৪৫ বছর। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

অতিরিক্ত যোগ্যতাসমূহ:

  • সঞ্চয় ও ঋণদান কর্মসূচীতে এলাকা ব্যবস্থাপক/শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ১ থেকে ৫ বছররে কাজের বাস্তব অভজ্ঞিতা থাকতে হবে।
  • মোটর সাইকলে চালানোয় পারদর্শীসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
  • বিনিয়োগ কার্যক্রম এর সফট্ওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা;
  • মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে ।
  • ভার্চুয়াল প্লাটর্ফম ব্যবহাররে দক্ষতা থাকতে হবে যেমন: জুম/মাইক্রোসফট টিম ইত্যাদি।

Educational Requirement

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং পিকেএসএফ এর অর্থায়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ১ বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে ৪ বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

Experience

  • At least 1 year
  • The applicants should have experience in the following business area(s): NGO

Required Skills

Communication and interpersonal skill Leadership MS Office MS Word Negociation Networking and communication Team management Time Management and Prioritization Work Under Pressure

Benefits & Facilities

  • T/A,Provident fund,Mobile bill,Gratuity
  • Festival Bonus: 2
  • ৩ (তিন) মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৫০,০০০ (পঁঞ্চাশ হাজার) টাকা মাসিক বেতন প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, হার্ডশিপ ভাতা, নগদায়নযোগ্য বার্ষীক ছুটি এবং বিনামূল্যে একক আবাসন সুবিধা অন্যান্য সুযোগ- সুবিধা সমূহ প্রদান করা হবে।

How to Apply

মুক্তি ককসবাজার বাংলাদেশের উন্নয়ন খাতে একটি সুপরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান, যা ১৯৯৬ সাল থেকে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান এবং নোয়াখালী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায়, পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন "ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচি "-এর জন্য "এলাকা ব্যবস্থাপক" পদে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে।আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত (CV), বর্তমানে/পূর্বে কর্মরত দুইজন পেশাগত রেফারির নাম ও যোগাযোগের তথ্য, সদ্য তোলা ২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার ফটোকপি সংযুক্ত করে ১৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫:০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।আবেদনপত্র পরিচালক-মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, মুক্তি কক্সবাজার, প্রধান কার্যালয়, মুক্তি ভবন, গোলদিঘীরপাড়, কক্সবাজার-৪৭০০ বরাবর প্রেরণ করতে হবে অথবা jobsmukticox@gmail.com ই-মেইল ঠিকানায় কিংবা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।খামের উপর অথবা ই-মেইলের Subject Line-এ অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Short-listed) প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।(মুক্তি কক্সবাজার সেফগার্ডিং বিষয়ে `জিরো টলারেন্স` নীতি অনুসরণ করে। সকল কর্মচারীকে প্রতিষ্ঠানের আচরণবিধি (Code of Conduct), Protection from Sexual Exploitation and Abuse (PSEA), মানবসম্পদ নীতিমালা, আর্থিক নীতিমালা, জেন্ডার নীতিমালা, সেফগার্ডিং নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা এবং জালিয়াতি প্রতিরোধ নীতিমালা মেনে চলতে হবে।)(মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং জেন্ডার-সমতাভিত্তিক কর্মপরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নারী ও পুরুষ উভয় প্রার্থীসহ বিভিন্ন জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় পটভূমির যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।)

Apply for this Job

এলাকা ব্যবস্থাপক
Mukti Cox`s Bazar · Deadline Nov 16