শাখা ব্যবস্থাপক

Featured Full time NGO / Development
Posted 1 hour ago · 1 views
Application Deadline: 16 November, 2026

Job Overview

Vacancies
10 positions
Employment Type  
Full time
Category
NGO / Development
Industry
NGO / Development
Gender
Not specified
Age
At most 40 years
Job Location
Bandarban, Chattogram, Cox`s Bazar
Salary
৳ 38,000–40,000
Experience
At least 3 years
Education
Master / Post-Graduation

Job Responsibilities

(Job Context/Background)মুক্তি কক্সবাজারের ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচি এর জন্য “শাখা ব্যবস্থাপক” শাখার সার্বিক কার্যক্রম পরিচালনা, তদারকি ও মানসম্মত বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। তিনি ঋণ কার্যক্রম, সঞ্চয় ব্যবস্থাপনা, সদস্য উন্নয়ন, আর্থিক প্রশাসন, কর্মী ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়াও, শাখার লক্ষ্য অর্জন, নীতিমালা অনুসরণ, সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং প্রতিষ্ঠান ও পিকেএসএফ-এর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করবেন। শাখা ব্যবস্থাপক মাঠ পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কর্মসূচির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।কর্মসূচি/প্রকল্পের নাম: ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচিপদের নাম: শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা: ১০ জনতত্ত্বাবধায়ক: এলাকা ব্যবস্থাপক।দায়িত্ব ও কর্তব্য:
  • এলাকা ব্যবস্থাপক এবং পরিচালক/সহকারী পরিচালক এর সাথে একত্রে শাখার বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা এবং তার বাস্তবায়ন নিশ্চিত করা;
  • শাখার সার্বিক মনিটরিং, তদারকি এবং ব্রাঞ্চে নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান করা;
  • বিনিয়োগ প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাঁচাই-বাছাই সম্পন্ন করে বিনিয়োগ নিশ্চিত করা;
  • ব্রাঞ্চ পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা;
  • কর্মীদের সাথে নিয়ে সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান কর
  • বিনিয়োগ কার্যক্রম এর সফট্ওয়্যার পরিচালনা করা;
  • সফট্ওয়্যারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করে তা সময়মত যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;
  • কর্মএলাকার সুবিধাভোগী সদস্য, কর্মরত বিভিন্ন এনজিও, সিবিও এবং স্থানীয় সরকারের বিভিন্ন সদস্যদের সাথে সু-সম্পর্ক স্থাপন করা ও বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা;
  • বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় মাসিক টার্গেট প্রণয়ন করা;
  • শাখার বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান করা, মাসিক নিরীক্ষায় সহায়তা করা;
  • কঠোরভাবে শাখার সমস্ত রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা;
  • শাখার মাসিক বাজেট প্রস্তুত করা;
  • নিয়মিত দল পরিদর্শন ও রেকর্ড সংরক্ষণ করা;
  • আদায়যোগ্য শতভাগ আদায় নিশ্চিত করা এবং কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী বিনিয়োগকারীদের নিকট থেকে বকেয়া আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
  • প্রকল্প বাস্তবায়নে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কর্ম কৌশল নির্ধারণ করা;
  • দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসন করা এবং মাঠ পর্যায়ের অভ্যন্তরীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা;
  • কর্মসূচি ও কর্মী মূল্যায়নপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা;
  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও অবিচল থাকা;
  • কর্মসূচির দৈনন্দিন অগ্রগতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা;
  • জেন্ডার সংবেদনশীল আচরণ করা;
  • শাখার দৈনন্দিন কাজের অগ্রগতি সংশ্লিষ্ট রিপোর্ট এরিয়া ম্যানেজারসহ উর্ধ্বতনদের সময়মত এবং নিয়মিতভাবে প্রেরণ নিশ্চিত করা;
  • সংস্থার পিএসইএ পলিসি, জেন্ডার পলিসি, সেইফগার্ডিং পলিসি, কোড অব কন্ডাক্ট এবং অন্যান্য পলিসি মেনে চলা।
  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
  • অধীনস্ত কর্মীদের দক্ষতা উন্নয়ন কার্ক্রম গ্রহণ ও বাস্তবায়ন।
  • সুরক্ষা এবং PSEA: সুরক্ষা ও PSEA নীতি বাস্তবায়ন এবং প্রোগ্রামের উদ্দেশ্যগুলি পূরণ করতে, এটা নিশ্চিত করতে হবে যে, দলের সদস্যরা যে কোন ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষিত । একটি নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য সুরক্ষা ও শিশু সুরক্ষা সম্পর্কে সহায়তা, নির্দেশনা এবং জ্ঞান একটি প্রধান উৎস হিসেবে কাজ করে । প্রতিটি পদক্ষেপে যেন সুরক্ষা মাণগুলি ব্যবহার করা হয় তা নিশ্চিত করার জন্য দলের সদস্যদের উচিৎ সুরক্ষা নীতির উদ্বেগগুলিকে রক্ষা করার অনুশীলন, পরামর্শ দেওয়া এবং মেনে চলা|
কর্মএলাকা:কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং বান্দরবান জেলার সদর উপজেলা ।চাকরির ধরণ:ফুল টাইম।বি.দ্র. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত বাবদ ১৫,০০০ (পনের হাজার) টাকা জমা প্রদান করতে হবে, যা চাকরি শেষে ফেরতযোগ্য [ সেক্ষেত্রে চাকরির সময়কাল অবশ্যই ৬ (ছয়) মাস হতে হবে ] । নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Requirements

  • Age At most 40 years

অভিজ্ঞতা:

  • ৩ বছর। সংশ্লিষ্ট পদে অনভিজ্ঞদের আবেদনের প্রয়োজন নেই।

বয়স:

  • সর্বোচ্চ ৪০ বছর। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স পর্যন্ত শিথিলযোগ্য।

অতিরিক্ত যোগ্যতাসমূহ:

  • সঞ্চয় ও ঋণদান কর্মসূচীতে শাখা ব্যবস্থাপক পদে ৩ থেকে ৫ বছর কাজ করার বাস্তব অভজ্ঞিতা থাকতে হবে।
  • মোটর সাইকেল চালানোয় পারদর্শীতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।
  • কম্পিউটার ব্যবহারে বিশেষ করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে ।
  • ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারে দক্ষতা থাকতে হবে যেমন: জুম/মাইক্রোসফট্‌ টিম ইত্যাদি।

Educational Requirement

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক পাশ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত শিথিলযোগ্য।

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Required Skills

Cash Management Communication and interpersonal skill Credit Administration Credit Control And Recovery Micro Credit Motorbike Driving MS Office Negociation operational excellence Time Management and Prioritization

Benefits & Facilities

  • T/A,Mobile bill,Provident fund,Weekly 2 holidays,Gratuity
  • Festival Bonus: 2
  • Salary Review: Yearly
  • ৩ (তিন) মাস পর্যবেক্ষণকালে বেতন, লাঞ্চভাতা ও মোবাইল বিলসহ সর্বসাকুল্যে মাসিক ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, ২ টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, নগদায়নযোগ্য বার্ষিক ছুটি এবং বিনামূল্যে একক আবাসনসহ অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করা হবে।

How to Apply

মুক্তি ককসবাজার বাংলাদেশের উন্নয়ন খাতে একটি সুপরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান, যা ১৯৯৬ সাল থেকে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান এবং নোয়াখালী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায়, পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন "ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচি "-এর জন্য "শাখা ব্যবস্থাপক" পদে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে।আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত (CV), বর্তমানে/পূর্বে কর্মরত দুইজন পেশাগত রেফারির নাম ও যোগাযোগের তথ্য, সদ্য তোলা ২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার ফটোকপি সংযুক্ত করে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫:০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।আবেদনপত্র পরিচালক-মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, মুক্তি কক্সবাজার, প্রধান কার্যালয়, মুক্তি ভবন, গোলদিঘীরপাড়, কক্সবাজার-৪৭০০ বরাবর প্রেরণ করতে হবে অথবা jobsmukticox@gmail.com ই-মেইল ঠিকানায় কিংবা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।খামের উপর অথবা ই-মেইলের Subject Line-এ অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Short-listed) প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।(মুক্তি কক্সবাজার সেফগার্ডিং বিষয়ে `জিরো টলারেন্স` নীতি অনুসরণ করে। সকল কর্মচারীকে প্রতিষ্ঠানের আচরণবিধি (Code of Conduct), Protection from Sexual Exploitation and Abuse (PSEA), মানবসম্পদ নীতিমালা, আর্থিক নীতিমালা, জেন্ডার নীতিমালা, সেফগার্ডিং নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা এবং জালিয়াতি প্রতিরোধ নীতিমালা মেনে চলতে হবে।)(মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং জেন্ডার-সমতাভিত্তিক কর্মপরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নারী ও পুরুষ উভয় প্রার্থীসহ বিভিন্ন জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় পটভূমির যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।)

Apply for this Job

শাখা ব্যবস্থাপক
Mukti Cox`s Bazar · Deadline Nov 16